নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের পূজা মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না।
পুজো মণ্ডপে প্রবেশ দ্বারে বড় পুজোর ক্ষেত্রে ১০ মিটার ও ছোট পুজোর ক্ষেত্রে ৫ মিটার আগে 'নো এন্ট্রি' বোর্ড লাগিয়ে রাখতে হবে। এই বিষয়ে বনগাঁ শহরের পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসেন বনগাঁ পুলিশ জেলা ও বনগাঁ প্রশাসনিক মন্ডলী।
এদিনের এই বৈঠকে হাইকোর্টের নির্দেশ নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা হয় এবং তারা যাতে হাইকোর্টের এই নির্দেশ মেনে চলেন সেই বার্তা দেওয়া হয়।

No comments:
Post a Comment