পণের দাবীতে খুন গৃহবধূ, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 September 2020

পণের দাবীতে খুন গৃহবধূ, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরপণের দাবীতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ীর লোকজনদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর থানার অশোকগ্রাম জসরাইল এলাকায়। ঘটনার পরে রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশি সূত্রে খবর, মৃতা গৃহবধূর নাম ইসনারা বিবি (২০)। বাবার বাড়ী গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় এবং শ্বশুরবাড়ী অশোকগ্রামের জসরাইল এলাকায়। জানা গিয়েছে, গত তিন বছর আগে দেবীপুর এলাকার বাসিন্দা বিসমাইল মিঞার মেয়ে ইসনারা বিবির সাথে বিয়ে হয় অশোকগ্রামের বাসিন্দা মুসলিম মিঞার ছেলে গোলাপ রাব্বানীর। তাদের একটি পুত্র সন্তানও আছে বলে খবর। মৃতার পরিবারের লোকজনদের অভিযোগ, বিয়ের সময় ৪ লাখ টাকা পণ দেওয়ার পরেও বিয়ের পরে টাকার জন্য গৃহবধূকে নির্যাতন করতো শ্বশুর বাড়ীর লোকজন। অনেকবার টাকাও দেওয়া হয়েছে বলে দাবী মৃতার পরিবারের। এরই মাঝে গত কয়েকদিন আগে বাবার বাড়ীতে টাকা চাইতে আসে ওই গৃহবধূ।ঘটনার পরে শনিবার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ী থেকে। ঘটনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেঞ গৃহবধূকে। ঘটনার পরে মৃতা গৃহবধূর পরিবারের লোকজন স্বামী, শশুর, শাশুড়ী সহ মোট ৫জনের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে মৃতা গৃহবধূর পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার পরে পলাতক শ্বশুর বাড়ীর লোকজন। 

অপরদিকে রবিবার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর মৃতদেহ  ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad