মা দুর্গা আসার আগেই মর্ত্যে‌ এসে হাজির হল অসুর! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 September 2020

মা দুর্গা আসার আগেই মর্ত্যে‌ এসে হাজির হল অসুর!


নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:   মর্ত্যে‌ এসেছে অসুর। তবে দেবী দুর্গার হাতে বধ হতে নয়, করোনাকে বধ করতেই এসেছে সে। শহরের এল দাস মোড় সংলগ্ন বাজারে তরবারি হাতে ঘুরে বেড়াতে দেখা গেল এই অসুরকে। 

মাস্ক ছাড়া পথে কাউকে দেখলেই অসুর এক লম্ফ দিয়ে হাজির মুখে মাস্ক না পরা সেই মানুষের সামনে। আর সেই সাথেই মাস্ক পড়তে বাধ্য করানো হল কোচবিহারের অসচেতন সাধারন মানুষদের। কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার অসুরকে নিয়ে এভাবেই পথে নেমেছে। 

রবিবারের সকালে অনেকেই ছুটির দিনে শহরের ভবানীগঞ্জ বাজারে ভিড় করেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সচেতনতামূলক প্রচার করল এই স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা মোকাবিলায় এই মাস্ক পড়া কতটা প্রয়োজন, সে ব্যাপারে সাধারন মানুষকে সচেতন করা হয় আজ।

No comments:

Post a Comment

Post Top Ad