শিলিগুড়ির এসএফ রোডে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 September 2020

শিলিগুড়ির এসএফ রোডে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:  কেন্দ্র সরকারের নীতির প্রতিবাদে ও রাজ্যকে বিভিন্নভাবে অবহেলার অভিযোগ তুলে আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হল শহর শিলিগুড়ির এসএফ রোডে। 

এদিনের এই বিক্ষোভ সমাবেশে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক গৌতম দেব, জেলা সভাপতি রঞ্জন সরকার, দলের মুখপাত্র বেদব্রত দত্ত, এসজেডিএ- এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল ও মদন ভট্টাচার্য সহ প্রমুখ নেতা-কর্মীরা। 

এদিনের বক্তব্য রাখতে উঠে সকলেই কেন্দ্র সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে ফের তৃণমূল সরকার বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়াও আজকের এই সভায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় দু'শ জন যুব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

No comments:

Post a Comment

Post Top Ad