প্রায় দুই হাজার ইমাম, মুয়াজ্জেম সহ মোট ৪ হাজার বিরোধীরা যোগ দিলেন তৃণমূলে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 September 2020

প্রায় দুই হাজার ইমাম, মুয়াজ্জেম সহ মোট ৪ হাজার বিরোধীরা যোগ দিলেন তৃণমূলে


নিজস্ব সংবাদদাতা, মালদাউত্তরবঙ্গে এই প্রথম সর্ববৃহৎ একযোগে প্রায় দুই হাজার ইমাম মোয়াজ্জেম এবং ইমামেরা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আর তাদের হাতে সম্মানের সাথে দলীয় পতাকা তুলে দিলেন চাঁচোল মহকুমার রতুয়া ১ ব্লকের তৃণমূল নেতৃত্ব। 

রবিবার রতুয়া স্টেডিয়াম এলাকার মাঠে বিশাল একটি জনসভার মাধ্যমে এই যোগদান কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল ইত্তেহাদুল আয়েমমা এন্ড মোয়াজ্জেম সেবা সমিতি কর্তৃপক্ষ। এদিনের এই যোগদান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন রতুয়া ১ ব্লক কমিটির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন শেখ। ছিলেন স্থানীয় ইমাম আব্দুস সামাদ , মোজাম্মেল হক সহ অন্যান্যরা।

এদিন রতুয়া ১ এবং ২ ব্লকের প্রায় দুই হাজার ইমাম, মুয়াজ্জেমদের পাশাপাশি আরও দুই হাজার বিরোধী দলের কর্মী, সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন শেখ।

No comments:

Post a Comment

Post Top Ad