সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে থাকে কি করে সরকারি যায়গায় এই ভাবে ভারতীয় জাতীয় পতাকা আবর্জনার মধ্যে পরে রয়েছে ,তার সাথে রয়েছে মদের বোতল! তাই নিয়ে প্রশ্ন ওঠে। এই খবর পেয়ে ছুটে আসে বুলবুলচন্ডী গ্রামপঞ্চায়েত প্রধান রাজীব ডাগা। তিনি বলেন, 'আজ ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস এই দিন ভারতীয় জাতীয় পতাকা বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতাল চত্বরে রাস্তার ধারে ভারতীয় জাতীয় পতাকা সহ মদের বোতল এই ভাবে পরে রয়েছে এই দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন আজ স্বাধীনতা দিবস এই দিন ছাড়াও অন্য কোন দিন এই ধরনের কাজ খুব লজ্জা জনক।' প্রধান সেই ভারতীয় পতাকা তুলে নিয়ে পরিস্কার করে তাকে যোগ্য সন্মান দেন ।
এ বিষয়ে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালের চিকিৎসক রমেন রায় বলেন, 'হসপিটালের কর্মীদের মধ্যেমে জানতে পারি, জাতীয় পতাকা হাসপাতাল চত্বরে পরে রয়েছ্ সেটা খুব দূর্ভাগ্যজনক বিষয়।' এলাকার বাসিন্দা ভরত ঘোষ বলেন, 'আমি সকালে হসপিটালের এমারজেন্সি গেট থেকে বেরিয়ে রাস্তার পাশে নোংরা আবর্জনা জায়গায় জাতীয় পতাকা ও মদের বোতল পরে রয়েছে। খুব খারাপ বিষয়।'

No comments:
Post a Comment