নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের স্মরণ করে ৭৪ জন ব্লক যুব যোদ্ধারা দেহ দান করলেন।
দেশে আগে হয়েছে কিনা জানা নেই, তবে বাংলায় এই প্রথম এক ঐতিহাসিক মুহূর্ত স্বাক্ষী রেখেই আজ ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে, দেশ, সমাজ ও মানুষের স্বার্থে ৭৪ জন যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কর্তৃপক্ষের নিকট নিজেদের দেহদানের অঙ্গীকার করলেন ।
মহৎ এই অনুষ্ঠানে অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব , উত্তরবঙ্গ মেডিকাল কলেজের ডিন শ্রী সন্দীপ ব্যানার্জী ও জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা।


No comments:
Post a Comment