পথ দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 August 2020

পথ দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারপথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মাদারিহাট রাঙালিবাজলা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। 

রাঙালিবাজলা এলাকার বাসিন্দা সৃজন শর্মা (২৩), গতকাল রাতে পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে বাড়ী ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় একটি গাড়ি তার বাইকের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় সৃজন শর্মা ছিটকে সড়কে পড়ে যান এবং গুরুতর ভাবে জখম হন। 

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠনো হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad