নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদা মহানন্দা বাইপাস দ্বিতীয় সেতুর ওপর অস্বাভাবিক দুর্ঘটনা, ট্রাকের সাথে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
শনিবার সকাল প্রায় পাঁচটা নাগাদ মালদা মহানন্দা দ্বিতীয় সেতু ৩৪ নম্বর বাইপাস রোডের উপর গাজোল গামি এক ট্রাকের সাথে বুলেরো গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়িটি।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ট্রাকের চালক পলাতক এবং ঘটনাস্থলে বোলোরো গাড়িতে থাকা একজন মারা যান ও আহত হন কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে আহতদের মালদা মেডিকেল কলেজে পাঠায়, মৃতদেহ পাঠানো হয় মর্গে। কি ভাবে ঘটনা ঘটেছে এই তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment