কিন্তু এবারে যেন সব কিছুকে ছাপিয়ে গেল এই সিরিয়ালের একটি দৃশ্য। হাসপাতালে চিকিৎসক মরণাপন্ন রোগীকে বাঁচানোর জন্য বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন, এমনটা সম্ভবত এই প্রথম বারই দেখলেন দর্শকরা। করোনার সময় পয়সা বাঁচাতে প্রযোজক যে এমন কাণ্ড ঘটাতে পারেন, তা ভেবেই ঠাট্টা জুড়ে দিয়েছেন নেট জনতারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই সিরিয়ালের ৭০৪ তম এপিসোডের একটি দৃশ্যের স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে এক মূমুর্ষ রোগীকে বাঁচাতে চিকিৎসক ডিফিব্রিলেটরের জায়গায় ব্যবহার করেছেন এই বাথরুম স্ক্রাবার, যার জেরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছে কৃষ্ণকলি ধারাবাহিকটি।
অনেকে যেমন বিষয়টি নিয়ে মজা করছেন, তেমনই কেউ কেউ বেশ সিরিয়াস ভঙ্গিতেই এই ঘটনার নিন্দা করেছেন। বাথরুম স্ক্রাবারকে কীভাবে হাসপাতালের প্রপ হিসাবে ব্যবহার করা হল, তা মানতে নারাজ সকলেই! যদিও এই গোটা বিষয়টি নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করা হয়নি টিম কৃষ্ণকলির তরফে। আজকের ইন্টারনেটের যুগে দরশকদের বোকা বানানোটা যে এত সহজ নয়, তা হারে হারে টের পাচ্ছে কৃষ্ণকলির ক্রিয়েটিভ টিম।



No comments:
Post a Comment