জাতীয় পতাকার আদলে তৈরি কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2020

জাতীয় পতাকার আদলে তৈরি কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর


নিজস্ব সংবাদদাতা, মালদাজাতীয় পতাকা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, যার  প্রতিকৃতির প্রতি আমাদের দেশাত্ত্ববোধে্র অনুপ্রেরনা ও অনুভূতি রয়েছে। তাঁর  প্রতিকৃতিকে কেক বানিয়ে ভক্ষন করা কি দেশের গরিমাকে বৃদ্ধি করা নাকি  বিকৃত রুচির পরিচয় দিয়ে জনগনের বাহবা নেওয়া? এমনি ছবি ধরা পড়ল রতুয়ায়। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেত্রী শাহনাজ কাদরীর জন্মদিনে জাতীয় পতাকার আদলে কেক বানিয়ে ভক্ষন করা হচ্ছে। কেক কাটতে দেখা গেল জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস, রতুয়ার দাপুটে তৃণমূল নেতা শেখ ইয়াসিন সহ আরও অনেক তৃণমূল নেতাকে। এই ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে গোটা জেলা জুড়ে। তবে এই বিষয়ে জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, শেখ ইয়াসিন এবং শাহনাজ কাদেরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই বিষয়ে তৃণমূল নেতা বাবলা সরকার জানান, এই ধরনের ঘটনা যারাই করেছে খুব অন্যায় করেছে। দলীয় ভাবেও যদি কেউ জাতীয় পতাকার কেক বানিয়ে কেটে থাকেন, তা অন্যায়। 

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ এবং বিরোধিতা করেছে বিজেপি। এই বিষয়ে বিজেপি দলের জেলা সহ-সভাপতি অজয় গাঙ্গুলী জানান, জাতীয় পতাকার প্রতীকী নিয়ে এই রকমের কুরুচিকর অনুষ্ঠান কখনই মেনে নেওয়া যায় না। এদের সঙ্গে সঙ্গে জেলে পুরে দেওয়া উচিৎ।  যেসকল নেতারা উপস্থিত থেকে বাহবা কুড়াচ্ছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad