পরিত্যাক্ত ট্যাংকি থেকে উদ্ধার বিষধর সাপ, আতঙ্ক গোটা এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2020

পরিত্যাক্ত ট্যাংকি থেকে উদ্ধার বিষধর সাপ, আতঙ্ক গোটা এলাকায়


নিজস্ব সংবাদদাতা, মালদাবৃহস্পতিবার বিকেল ৫-৩০ নাগাদ পুরাতন মালদা পৌরসভার  ১৭ নম্বর ওয়ার্ডের রসিলাদহ লক্ষ্মী কলোনিতে অরুন দাসের বাড়ীতে পরিত্যক্ত ট্যাংকির মধ্যে ৫ ফুট লম্বা গোখরো (বিষধর) সাপ পড়ে থাকতে দেখা যায়। দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যেকের মধ্যে।

তারপর সাপটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় মালদা জেলার শোভানগরের সর্প বিশারদ বঙ্কিম স্বর্ণকারকে। সাপটিকে দেখে অনুমান করা যায়, প্রায় ১৫ দিন থেকে সেই ট্যাংকিতে পড়েছিল। 

নিরাপদে উদ্ধার করার পর সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে  এবং সেখানে প্রত্যেককে বোঝানো হয়েছে, 'সাপ আমাদের প্রকৃতির অংশ এবং প্রকৃতিতে সাপ বেঁচে থাকাটা খুব জরুরি  এবং প্রত্যেককে বোঝানো হয়েছে কি কি সর্তকতা অবলম্বন করলে সাপের কামড় এড়ানো সম্ভব।'

No comments:

Post a Comment

Post Top Ad