লকডাউনে পুলিশের কড়া নজরদারি শহর জুড়ে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2020

লকডাউনে পুলিশের কড়া নজরদারি শহর জুড়ে


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: করোনা ভাইরাস মোকাবিলায় সারা রাজ্য জুড়ে চলছে চতুর্থ দিনের লকডাউন (সাপ্তাহিক)। সংক্রমণের চেন ভাঙতে এবং একই ভাবে অর্থনীতিকে সচল রেখে রাজ্য সরকার সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নেয়।

এদিন রাস্তাঘাট ছিল জনশূন্য। অপ্রয়োজনে কেউ বাড়ীর বাইরে বের হচ্ছেন না। চতুর্থ দিনের লকডাউনে শিলিগুড়ি শহরে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায় ভালোই। 

মাস্ক বিহীন মানুষদের বিরুদ্ধেও এদিন  কড়া পদক্ষেপের পাশাপাশি বিনা কারনে লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়া মানুষদের বিরুদ্ধে কড়া ভূমিকা গ্রহণ করতে দেখা যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে। লকডাউন সফল করতে শিলিগুড়ি চম্পাসারী এলাকায় পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad