নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ঘোষপুকুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ৪টি ডাম্পার জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। গতকাল রাতের ঘটনা।
পরপর চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। পথ দুর্ঘটনায় মৃত যুবকের নাম প্রেমজিত সিংহ(৩৮)। লকডাউনে বালি বোঝাই একটি ডাম্পার তাকে পিষে দেয়। এতেই ক্ষুব্ধ বাসিন্দারা পর পর আসা ৪ টি ডাম্পারে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
মাটিগাড়া ও নকশালবাড়ি থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে উত্তেজিত জনতাকে। বাসিন্দাদের অভিযোগ, চেঙ্গা ও মানঝা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হয়। আর তা ডাম্পার দিয়ে রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। তার জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ।

No comments:
Post a Comment