করোনার নতুন ঠিকানা এখন রাজ্যের এই জেলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

করোনার নতুন ঠিকানা এখন রাজ্যের এই জেলা



নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরসংক্রমনে ফের রেকর্ড দক্ষিণ দিনাজপুরে। একদিনে করোনাতে ৫৭ জন আক্রান্তের হদিশ মিলল এই জেলায়। পাশাপাশি বাড়ছে সুস্থতাও। সংক্রামিতদের মধ্যে ব্যাংক কর্মী, সরকারি বাস কর্মী, পুলিশ কর্মী, স্বাস্থ্য কর্মী রয়েছেন। তবে  আক্রান্তদের অধিকাংশেরই কোন  ট্রাভেল হিস্ট্রি নেই ও তাঁরা উপসর্গহীন বলে জানা গিয়েছে। এদিনের ৫৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৩০ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৭৯৮ জনই সুস্থ হয়ে বাড়ী ফিরে গিয়েছেন। নতুন সংক্রমিতদের সেফ হাউজে এনে চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত ২৮ জুলাই আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। এদিন রাতে সেখান থেকে রিপোর্ট এলে দেখা যায়, ৫৭ জনের রিপোর্ট পজিটিভ।

আজ মালদা থেকে আসা রিপোর্টের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে যে ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে দেখা যাচ্ছে, তাদের মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই সংক্রামিত হয়েছেন ১২ জন। এই ১২ জন শহরের এই সব এলাকার বাসিন্দা বলে জানা গেছে , বালুরঘাটর পাওয়ার হাউস, পতিরাম, চকভৃগু, পুলিশ লাইন এলাকা, পরানপুর ও পাগলিগঞ্জ, নামাবঙ্গি এলাকার। এছাড়াও উত্তরবঙ্গ সরকারি পরিবহনের কর্মীরা যেমন রয়েছেন তেমনই বেলতলা পার্ক, পুলিশ লাইন এলাকা, কামালপুর গোপালবাটি, নারায়ণপুর ঘাটকালি, বড়া, হিলি মোড়, খাদিমপুর স্কুলপাড়া, খাদিমপুর মাস্টারপাড়া, শান্তিকলোনি, পাগলিগঞ্জ ও বাউল এলাকার বলে জানা গিয়েছে।এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকায় ১০ জন, বংশিহারীতে ২ জন, গঙ্গারামপুর শহরে ১ জন ও  গংগারামপুর গ্রামীন এলাকায় ১১ জন, কুশমণ্ডিতে ৯ জন, হিলিতে ৬ জন ও হরিরামপুরে ৩ জন, তপন ৩ জন সংক্রামিত হয়েছেন।

যদিও এই নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে কোন মন্তব্য করা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad