নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: জলের তোড়ে ভেসে গেল রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট ব্রীজের অ্যাপ্রোচ রোড। এতে করে বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের। ফলে চরম সমস্যায় পরেছেন বহু মানুষ। খুব দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায় কাঞ্চন নদীর উপরে ব্রীজটি দীর্ঘ দিন বেহাল অবস্থায় পরে ছিল। এই ব্রীজের উপর দিয়ে বহু মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে চলাফেরা করতো। এই ব্রীজটি মেরামতের দাবী জানিয়েছিলেন গ্রামবাসীরা। দীর্ঘ দিন পরে ব্রীজ ও ব্রীজের সাথে অ্যাপ্রোচ রোডের কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হঠাৎই ভেসে যায় এ্যাপ্রোচ রোডটি। এই ঘটনায় এলাকায় ব্যাপার আতঙ্কিত ছড়িয়ে পরে। খবর পাওয়া মাত্রই আশপাশ থেকে বহু মানুষ ছুটে আছে ঘটনাস্থলে।
ছোটন চৌধুরী নামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অ্যাপ্রোচ রোডটি ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্রীজের এই পারে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আছে, পাশাপাশি মহারাজা হাটও আছে। এই ব্রীজের উপর দিয়েই স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করতেন বহু মানুষ। ফলে এখন আর স্বাস্থ কেন্দ্রে যাওয়া যাচ্ছে না। ব্রীজের ওই পারে প্রায় সাত অঞ্চলে বহু মানুষ বিভিন্ন কাজে রায়গঞ্জে যায়। এখন রায়গঞ্জ যেতে হলে প্রায় ২৬ কিলোমিটার ঘুরে রায়গঞ্জে পৌঁছানো যাবে। ফলে চরম সমস্যার মুখে পরতে হল গ্রামবাসীদের। অবিলম্বে ব্রীজ ও অ্যাপ্রোচ রোডটি ঠিক না করলে দুর্ভোগ বাড়বে বলে জানান তিনি।
অন্যদিকে রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল সরকার জানিয়েছেন, জলস্তর বেড়ে ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ঘটনাটি বিডিওকে জানানো হয়েছে। পাশাপাশি গ্রামবাসীরা যাতে এপার ওপার যাতায়াত করতে পারে তার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একটি নৌকার ব্যবস্থা করে দেওয়া হয় বলে জানান অমল বাবু।

No comments:
Post a Comment