ঈদ এবং জন্মাষ্টমী উৎসব ঘিরে বিশেষ বৈঠক মালদায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 31 July 2020

ঈদ এবং জন্মাষ্টমী উৎসব ঘিরে বিশেষ বৈঠক মালদায়



নিজস্ব সংবাদদাতা, মালদা:  আসন্ন ঈদ এবং জন্মাষ্টমী উৎসবকে ঘিরে কালিয়াচক ২ ব্লক প্রশাসন এবং মোথাবাড়ি থানার পুলিশ কর্তারা একটি বৈঠক করলেন। বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক ২ ব্লক অফিসের সুকান্ত ভবনে প্রশাসনিক স্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও প্রশাসনের কর্তাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন স্থানীয় তৃণমূল দলের বিধায়ক সাবিনা ইয়াসমিন।

এদিন কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন ঈদ কমিটি ও জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে কর্মকর্তাদের নিয়েই এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই যাতে এই দুটি উৎসব সুষ্ঠভাবে পালন করা হয় তারও আহ্বান জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে।

শনিবার ঈদ উৎসব রয়েছে। সোমবার রয়েছে রাখি পূর্ণিমা এবং ঝুলন যাত্রা উৎসব ।  এই দুটি উৎসবকে ঘিরে এদিন সমস্ত সরকারি নির্দেশ মেনে প্রশাসনিক স্তরে আলোচনা করা হয়েছে এবং সুষ্ঠভাবে এই উৎসব গুলি পালন করার জন্য সংশ্লিষ্ট ব্লকের উৎসব কমিটির কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad