লকডাউনে কোচবিহারের চিত্র কিছুটা এইরকম - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

লকডাউনে কোচবিহারের চিত্র কিছুটা এইরকম



নিজস্ব সংবাদদাতা, কোচবিহারকরোনা আবহে লকডাউনের প্রভাব পড়েছে কোচবিহারে। বন্ধ রয়েছে দোকান-পাট, শপিংমল, অফিস, আদালত থেকে শুরু করে সরকারি-বেসরকারি যানবাহন। প্রয়োজনে কিছু মানুষ রাস্তায় বের হলেও কার্যত শুনশান রাস্তা ঘাট। 


জেলা জুড়ে তৎপর রয়েছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকেই কোচবিহার শহরের মানুষদের সচেতন করতে পথে নামে কোচবিহার সদর মহকুমা প্রশাসন, কোতোয়ালি থানার পুলিশ ও কোচবিহার পৌরসভা। যে সকল মানুষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


পাশাপাশি বাসস্ট্যান্ড, কাছারি মোড়, স্টেশন চৌপথী এলাকা সহ কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় মহকুমা প্রশাসন রাস্তায় নেমে পথচলতি সাধারণ মানুষদের সচেতন করছেন। প্রয়োজন ছাড়া যারা বাড়ী থেকে বাইরে বেরিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad