শিলিগুড়িতে এক বাড়ী থেকে উদ্ধার মাথার খুলি সহ হাড়, এলাকায় চাঞ্চল্য - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

শিলিগুড়িতে এক বাড়ী থেকে উদ্ধার মাথার খুলি সহ হাড়, এলাকায় চাঞ্চল্য



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:  শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ীতে টিনের চাল থেকে উদ্ধার মাথার খুলি সহ হাড় । ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রচুর পুলিশ।

জানা গিয়েছে এই বাড়ীতে এক যুবক একাই থাকত। মা-বাবা দুজই মারা যাওয়ার পর মানসিক ভারসাম্য হারায় যুবক। তার বাড়ীরই টিনের চাল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার হয়। কি করে সেখানে এগুলি এল তদন্ত শুরু করেছে পুলিশ।

ওয়ার্ডের কো অর্ডিনেটর নিখিল সাহানি জানান, গতকাল কয়েকজন তার কাছে অভিযোগ জানায় এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বুধবার তিনি এখানে সাফাই কর্মীদের পাঠান। তারাই এসে দেখে টিনের চালের ওপরে পড়ে রয়েছে বেশকিছু হাড় ও মাথার খুলি। তিনি সাথে সাথে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে।

No comments:

Post a Comment

Post Top Ad