লকডাউন সফল করতে শহর জুড়ে পুলিশি টহলদারী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

লকডাউন সফল করতে শহর জুড়ে পুলিশি টহলদারী



নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরলকডাউনের দ্বিতীয় দিনে ইসলামপুর থানার বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ছিল চোখে পড়ার মতো। ইসলামপুর থানার পুলিশ কোনও জটলা বা কিছু মানুষ একসঙ্গে দেখলেই তৎপরতার সাথে তাদের সরিয়ে দিচ্ছে। 

কখনও ধাওয়া দিয়ে ঘরমুখী করে দেওয়া হচ্ছে ।  জানতে চাওয়া হচ্ছে কেন তারা বাইরে এসেছিলেন। এই করোনা আবহে পশ্চিমবঙ্গ সরকারের তরফে লকডাউন চলছে। এই লকডাউনের জেরে সাধারণ মানুষ যাতে বাইরে না বেরোয় তার চেষ্টা করছে পুলিশ। যাতে সংক্রমণ রোধ করা যায়, সংক্রমনের চেন ভাঙ্গা যায় সেজন্য তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে ইসলামপুর থানার পুলিশ । 

ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে তারা। কোন জায়গায় কোন দোকান-পাট খোলা থাকলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। চায়ের দোকান, মুদিখানা দোকান সহ যে কোন দোকান খোলা থাকলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad