নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার এক পুলিশ কর্মী করোনা আক্রান্ত। সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের বারবিশা ফাঁড়ির এক পুলিশ কর্মী ট্রুনাট পরীক্ষায় করোনা পজিটিভ। আক্রান্ত পুলিশকর্মীকে চিকিৎসা জন্য আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এদিন বারবিশা ফাঁড়ি জীবাণু মুক্ত করা হয় দমকলের পক্ষ থেকে ।
অপরদিকে, আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হল। এছাড়া লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলায় । নতুন করে আলিপুরদুয়ার জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
আলিপুরদুয়ার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলায় নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ।


No comments:
Post a Comment