নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: আজ মহান মানবতাবাদী ও নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল কাটোয়া শহরে। সকাল আটটায় এই কঠোর লকডাউনের মধ্যেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি স্বরূপ কয়েকজন উপস্থিত ছিলেন বিদ্যাসাগর পল্লীতে অবস্থিত বিদ্যাসাগর মূর্তির কাছে।
সেখানে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য পাঠ -এর মধ্যে দিয়েই শেষ হয় এই সংক্ষিপ্ত অনুষ্ঠান। মাল্যদান করা হয় কাটোয়া জাগরী, বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি ও বৃত্তি পরীক্ষার কাটোয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি মূর্তিটি কাটোয়া পৌরসভার উদ্যোগে নতুনভাবে স্থাপন করা হয়েছে।এছাড়াও আজ 'সারা বাংলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি'র ঘরে ঘরে প্রয়াণ দিবস পালনের আহ্বানে সাড়া দিয়ে কাটোয়ার বহু বাড়ীতেই আজ বিদ্যাসাগর প্রয়াণ দিবস পালিত হয় এবং গান-আবৃত্তি-বক্তব্য সোস্যাল মিডিয়ায় পোস্ট করতেও দেখা যায়।



No comments:
Post a Comment