মানকিনের নান্দনিক প্রেম - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

মানকিনের নান্দনিক প্রেম





রেইন ফরেস্ট ঋতুগত প্রাচুর্যতা বলে কিছু নেই। সারা বছরই এখানে বিভিন্ন ধরণের খাবার উৎপন্ন হয়। খাবারের প্রাচুর্যটা এখানে এতই বেশি, কিছু প্রজাতিতে শুধুমাত্র স্ত্রী পাখিরাই সন্তানকে বড় করে তুলতে সক্ষম। ফলে, পুরুষ পাখিরা সম্পূর্ণ সময় শুধুমাত্র স্ত্রী পাখিদের আকৃষ্ট করতে ব্যয় করে। 'মানকিন' এদের প্রকৃষ্ট উদাহরণ।



পৃথিবীতে এদের ৫০টি প্রজাতি রয়েছে এবং প্রজাতি ভেদে সঙ্গীকে আকৃষ্ট করার কৌশল ভিন্ন। গোল্ডেন মানকিন আকৃষ্ট করার কৌশল শুরু করে নাচের উঠোন তৈরির মধ্য দিয়ে। যখনই স্ত্রী পাখির আগমন ঘটে তার আইকনিক নৃত্য প্রদর্শন শুরু হয়। তবে নীল মানকিনদের কৌশল সবচেয়ে জটিল এবং চিত্তাকর্ষক। দলপতি মানকিনদের তিন তরুন মানকিন নৃত্যে সহযোগিতা করে। তরুনরা প্রায় প্রতিদিন নৃত্যচর্চা করে। রিহার্সে‌লে অপেক্ষাকৃত বেশি তরুন মানকিন স্ত্রী মানকিনদের ভুমিকা পালন করে। তরুন অবস্থায় প্রথম দিকে পুরুষ মানকিনরা দেখতে স্ত্রী মানকিনদের মতই থাকে। নৃত্যের ছন্দে অবশ্যই সম্পূর্ণরুপে সমতা আসতে হবে। রিহার্সালে দলনেতা সন্তুষ্ট হলে, তারা স্ত্রী পাখির সামনে পারফর্ম করতে এগিয়ে যায়।

ছন্দময় নৃত্যের মাধ্যমে , প্রতিটি পাখি একবার করে সম্মু‌খভাগ দখল করে। দলপতি পুরুষটি সবশেষে চূড়ান্ত নৃত্যটি প্রদর্শন করে। তরুনরা কি যথেষ্ট করেছে? স্ত্রী মানকিনের সিদ্ধান্ত কি? হ্যাঁ, সে সম্মোহিত হয়েছে। এটি একটি বিশাল সম্মিলিত প্রচেষ্টা। সঙ্গীকে আকৃষ্ট করতে পৃথিবীর বিভিন্ন প্রানী নান্দনিক অবলম্বন করে। আপনি কিভাবে সঙ্গীকে আকৃষ্ট করেছিলেন? 

No comments:

Post a Comment

Post Top Ad