গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়



নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরএক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের আদিয়ার গ্রামের বটতলা এলাকায়। গৃহবধূর ওই ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের আদিয়ার গ্রামের বটতলা এলাকার বাসিন্দা সেলোদেবী সিং তার দুই ছেলেকে নিয়ে থাকতেন। ওই গৃহবধুর স্বামী মহেন্দর সিং দিল্লীতে শ্রমিক কাজ করতে গিয়েছে প্রায় এক বছর আগে। ওই গৃহবধুর অভিযোগ, 'গতকাল রাতে আমার ছেলেরা বিয়ে বাড়ীতে গিয়েছিল। ঘরে লাইট জ্বালিয়ে শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২ টার নাগাদ স্থানীয় সিকিন্দর সিং নামে এক ব্যক্তি সেলোদেবীর ঘরে ঢুকে ধর্ষন করে ও পরে সেলোদেবীর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।' এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। বৃহস্পতিবার সকালে সেলোদেবী ও স্থানীয় বাসিন্দারা সিকিন্দরের বাড়ী গেলে উল্টো সিকিন্দরের পরিবারের সদস্য সেলোদেবীকে মারধর করে। সেলোদেবী সিকিন্দর সিং- এর বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সেলোদেবী জানিয়েছেন, 'সিকিন্দর সিং আমার ঘরে ঢুকে ধর্ষন করে পালিয়ে যায়। এটার বিচার চাইতে গেলে উল্টো আমাদের মারধর করে সিকিন্দরের পরিবারের সদস্যরা। রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি সিকিন্দর সিং- এর উপযুক্ত শাস্তি চাই।'

অন্যদিকে সেলোদেবী ননদ সেলো মোহন্ত জানিয়েছেন, সিকিন্দর সিং আমার বৌদিকে ধর্ষণ করে তার মোবাইল নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি আমার বৌদিকে মেরে ফেলার হুমকিও দেয় সিকিন্দর সিং। তিনি আরও বলেন, আজকে আমার বৌদির সাথে হয়েছে কালকে যেন অন্য কোন বৌয়ের সাথে এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য সিকিন্দর সিং উপযুক্ত শাস্তির দাবী জানানো হচ্ছে বলে জানান সেলোদেবী ননদ সেলো মোহন্ত। অপরদিকে সিকিন্দর সিং- এর ছেলে রাজেশ সিং জানিয়েছেন, বাবার উপর ওঠা অভিযোগ সম্পূর্নটাই মিথ্যা। বাবাকে ফাঁসানো হচ্ছে বলে জানান রাজেশ।

No comments:

Post a Comment

Post Top Ad