নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলা করণদিঘী থানার টুনিভিটা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মোটর সাইকেলের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
করণদিঘী পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার শিলিগুড়ি থেকে দুইজন ব্যবসায়ী মোটর সাইকেল নিয়ে মালদা যাচ্ছিলেন। যাওয়ার পথে টুনভিটার কাছে জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা লরির সাথে সংঘর্ষ হলে মৃত্যু হয় মোটর সাইকেল আরোহি মহম্মদ কাশিমের। অপর জনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করণদিঘী থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনার তারা তদন্তে নেমেছ। এই পথ দুর্ঘটনার জন্য কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

No comments:
Post a Comment