সোমেন মিত্রের মৃত্যুতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

সোমেন মিত্রের মৃত্যুতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ



কংগ্রেস প্রবীণ নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন, বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।  বুধবার রাত দেড়টা নাগাদ সোমেন মিত্র কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন আগেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।



রাজ্যপাল ধনকর ট্যুইটারে পোস্ট করেছেন, “প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্রের মৃত্যুতে দুঃখিত।  সাংবিধানিক প্রধান হিসেবে বহুবার তাঁর বিজ্ঞ পরামর্শ দ্বারা প্রচুর উপকার পেয়েছিলেন।
বাংলা সর্বদা জনজীবনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা মনে করবে। বিদেহী আত্মার শান্তি চিরস্থায়ী হওয়ার জন্য সর্বাত্মক প্রার্থনা করুন। ”


অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস প্রবীণ নেতা সোমেন মিত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন।



ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, "প্রবীণ নেতা, প্রাক্তন সাংসদ এবং @ আইএনসি ওয়েস্টবেঙ্গলের সভাপতি সোমেন মিত্রের মৃত্যু সংবাদ শুনে মন ভারাক্রান্ত। তাঁর পরিবার, অনুগামী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার গভীর সমবেদনা।”

No comments:

Post a Comment

Post Top Ad