হেলদি কর্ন মিনেস্ট্রোন স্যুপ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 July 2020

হেলদি কর্ন মিনেস্ট্রোন স্যুপ





উপকরণ

১/২ কাপ সেদ্ধ মিষ্টি কর্ন

২টা মাশরুম সরু ফালি করে কুঁচোনো

১/৪ কাপ সরু ও ছোট করে কুঁচোনো গাজর

১টেবিল চামচ  ছোট করে কুঁচোনো বিন্স

১/৪ কাপ সরু ও ছোট করে কুঁচোনো আলু

২ টো বড়ো টমেটো

১ টেবিল চামচ মাখন

২ টেবিল চামচ পেঁয়াজ কুচি

নুন ও লংকা গুঁড়ো স্বাদমতো

৫ কাপ জলে একটি ম্যাগি চিকেন কিউব গুঁড়ো করে মিশানো

২/৩ টেবিল চামচ চিজ গ্রেট করা

প্রনালী

প্রথমে দুটি বড়ো টমেটোর মাথার দিকে ছুড়ি দিয়ে ক্রশ করে কেটে একটি পাত্রে রেখে ২মিনিট মাইক্রোওয়েভ করে নিন। হয়ে গেলে টমেটো দুটোর খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন।

এবার গ্যাসে একটি কড়াই বসান। গরম হলে মাখন দিন। মাখন গলে গেলে পেঁয়াজ কুচি দিন এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজুন। 

পেঁয়াজ নরম হয়ে গেলে একে একে মিষ্টি কর্ন, মাশরুম, গাজর, বিন্স ও আলু দিয়ে দিন এবং ৪-৫ মিনিট ভাজুন।

সব্জি ভাজা হলে টমেটো কুচি, নুন ও লংকা গুঁড়ো দিয়ে আরও ২-৩ মিনিট ভাজুন। সব সব্জির ভালো মতো ভাজা হয়ে গেলে চিকেন কিউব মেশানো জল ঢেলে দিন।

সব্জি ও চিকেন কিউবের জল ভালো মতো মিশে গেলে কড়াই গ্যাস থেকে নামিয়ে নিন।

গরম স্যুপের উপর চিজ ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad