দেহে করোনা সংক্রমণ নিয়ে তিন বার ভিন্ন তথ্য, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

দেহে করোনা সংক্রমণ নিয়ে তিন বার ভিন্ন তথ্য, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি




করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি, পরে পরীক্ষায় নেগেটিভ আসায় ছেড়ে দেওয়া হয়; এর কয়েকঘণ্টা পর হাসপাতাল থেকে করোনা পজিটিভ জানিয়ে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

এভাবে তিনবার তিন ধরনের তথ্য জানিয়ে পুনরায় হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর কলকাতার ওম প্রকাশ নামের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে এনডিটিভি জানিয়েছে।

সোমবার সর্বশেষ হাসপাতালে যান ওম। তার ছেলে রাজ গুপ্ত বাবার হাসপাতালে যাওয়ার একটি ভিডিও ধারণ করেন মোবাইলে। হাসপাতালে ভর্তির ১২ ঘণ্টার মাথায় হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবার মৃত্যুর খবর দেয়।

রাজ গুপ্ত বলেন, প্রথমবার হাসপাতালে ভর্তির পর আমার বাবার করোনা পজিটিভ বলে হাসপাতাল কর্তৃপক্ষ  নিশ্চিত করে তাকে বাড়ীতে কোয়ারেন্টাইনে থাকতে বলে। এর পরদিন হাসপাতাল থেকে ফোনে জানানো হয় তার করোনা নেগেটিভ। হাসপাতালের ছাড়পত্রেও এ বিষয়টি লিখে তাকে ছাড় দেওয়া হয়।

তিনি জানান, এরপর স্বাস্থ্য বিভাগ থেকে আবার একটি ফোনে বলা হয় তার বাবা করোনা পজিটিভ। বাড়ী থেকে হেঁটে হাসপাতালে গেলেন; তিনি কিভাবে এই সময়ের মধ্যে করোনায় মারা যান? এটা অবহেলা!

রাজগুপ্ত বলেন, এটা হত্যাকাণ্ড। বাঙ্গুর হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগের কাছে আমি এর জবাব চাই।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। করোনায় মারা যাওয়া ব্যক্তির স্ত্রী ও সন্তানদের করোনার পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad