মানুষের কানের ভেতর জাল বুনছে মাকড়সা! সেই মাকড়সাকে আবার জ্যান্ত অবস্থাতেই উদ্ধার করা গেছে। এমন অবাক করা কাণ্ড ঘটেছে চীনে। প্রায় এক সপ্তাহ ধরে এক বৃদ্ধার কানের ভেতর জাল বুনছিল একটি মাকড়সা। তবে কানের মধ্যে যে এমন ভয়ংকর কিছু চলছে তা ঘুণাক্ষরেও টের পাননি ওই বৃদ্ধা। কেবল কানে তীব্র যন্ত্রণা, চুলকানি এবং অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি।
গত ২২ এপ্রিল চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং হসপিটাল অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে দেখাতে যান ওই বৃদ্ধা। তাকে পরীক্ষা করতে গিয়ে প্রথমে কানের মধ্যে রেশম সুতোর গুটির মতো একটা জিনিস খুঁজে পান ডক্টর লিউ। সঙ্গে সঙ্গেই অটস্কোপি করার সিদ্ধান্ত নেন তিনি। তারপরেই চোখ কপালে ওঠার জোগাড় হয় ওই ডাক্তারের।
কানের ভেতর জাল বুনছে এক মাকড়সা! নজরে আসা মাত্র বৃদ্ধার কান থেকে মাকড়সাটিকে বের করার চেষ্টা শুরু করেন ডক্টর লিউ। খানিকক্ষণের প্রচেষ্টায় রাসায়নিক ইয়ার ড্রপের সাহায্যে মাকড়সাটিকে অবশ করে চিমটের সাহায্যে বের করে আনেন তিনি। গোটা ঘটনার একটা ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে কিভাবে ওই মাকড়সাটি বৃদ্ধার কানের ভেতর জাল বুনে চলেছিল।
ডাক্তার অবশ্য জানিয়েছেন, বৃদ্ধার কানের কোনও ক্ষতি হয়নি। ব্যাপারটা বুঝতে ক’দিন দেরি হলে বড় বিপদ হতে পারত বৃদ্ধার, এমনটাই জানিয়েছেন ডক্টর লিউ। তবে কানে মাকড়াওসা ঢুকে যাওয়া নতুন কোনো ঘটনা নয় বলেই জানিয়েছেন ওই চিকিৎসক।

No comments:
Post a Comment