চিমটে চুরির অভিযোগ করায় মন্দিরের ভেতরে ঢুকেই দুই সাধুকে হত্যা করেছে এক ব্যক্তি। সোমবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে এ নৃশংস ঘটনাটি ঘটেছে। পরে মঙ্গলবার সকালে দুই পুরোহিতের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
জানা গেছে এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির নাম রাজু। মৃত দুই সাধু মন্দিরের দেখাশোনা করতেন এবং সেখানেই থাকতেন। তাদের একজনের বয়স ৫৫ বছর ও অপরজন ৩৫ বছর।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, দিন কয়েক আগেই রাজুর বিরুদ্ধে মৃত দুই সাধু তাদের চিমটে চুরি করার অভিযোগ আনেন। এ নিয়ে তাকে তিরস্কারও করেছিলেন তারা। এ ঘটনায় রাজুর মনে তাদের ওপর ক্ষোভের জন্ম নেয়। সোমবার ভাঙ খেয়ে নেশা করে রাজু। তারপর ভাঙের নেশার ঘোরে তলোয়ার নিয়ে মন্দিরে যায় সে। পরে মন্দিরে পড়ে থাকা একটি লাঠি দিয়ে দুই পুরোহিতকে এলোপাথারি মারতে মারতে খুন করে ফেলে।
জানা গেছে, খুনের কথা ইতিমধ্যেই পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত। তবে তার দাবি, ইশ্বরের ইচ্ছেতেই সে দুই পুরোহিতকে খুন করেছে। স্থানীয়দের সহায়তায় মন্দির থেকে কিছুটা দূরে রাজুকে খুঁজে পায় পুলিশ।

No comments:
Post a Comment