মেয়র রূপে নন, করোনা যোদ্ধাদের পাশে নার্সের পোশাক পরে লড়াইয়ে নামলেন তিনি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

মেয়র রূপে নন, করোনা যোদ্ধাদের পাশে নার্সের পোশাক পরে লড়াইয়ে নামলেন তিনি






মহামারী করোনার সঙ্গে যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে নার্সের পোশাকে হাসপাতাল পরিদর্শনে গেলেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার। পেডনেকারের বয়স ৫৭ বছর ৷ বহু বছর আগে তিনি নার্সের কাজ করতেন। এরপর তিনি রাজনীতির জীবনে প্রবেশ করেন ৷

মেয়র পেডনেকার হাসপাতাল পরিদর্শনকালে নার্সদের পাশাপাশি নার্সিং-এর ছাত্রীদের সঙ্গেও কথা বলেন। করোনা মোকাবিলায় কাজে নেমে পড়ার আহ্বান জানালেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীদের। সেরা চার-পাঁচ জনকে ভবিষ্যতে ‘মেয়র কাপ’ দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

পেডনেকার জানিয়েছেন, ‘আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, নার্সরা নিজেদের কাজ করছেন ৷ ২-৩ বর্ষে অধ্যয়নরত নার্সরাও এই কাজে যোগ দিচ্ছেন, আমি ওদের সকলের মনোবল বাড়াতে চাই।’

বিওয়াইএল নায়ার হাসপাতাল এবং টিএন মেডিক্যাল কলেজের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি৷ যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলছেন ৷ তবে সামাজিক দূরত্ব মেনে করছেন ৷

তিনি বলেছেন, ‘এই সময়টা নাগরিকদের ঘরে থাকার সময়, মুম্বাইয়ের জন্য সবকিছু করতে পারি ৷ আমরা (নার্সরা) ঘর থেকে কাজ করতে পারি না ৷ আমরা মাঠে নেমে কাজ করি ৷ আপনারা বাড়ীতে থাকুন, যত্ন নিন ৷ ’

মহারাষ্ট্র সরকার আগেই রাজ্যের সব প্রাক্তন স্বাস্থ্যকর্মীকে কাজে ফেরার আবেদন জানিয়েছে। ২০১৯-এ মেয়র হওয়ার সময় দু’বারের শিবসেনা কর্পোরেটর পেডনেকার কংগ্রেস-এনসিপিরও সমর্থন পেয়েছিলেন। মেয়রের প্রশংসায় শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী লিখেছেন, “নিজেরও আগে (নিজের) কর্তব্য।”

No comments:

Post a Comment

Post Top Ad