রমজানে স্বল্প পোশাক পরে শরীর চর্চা করায় নেট জনতার রোষানলে সারা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

রমজানে স্বল্প পোশাক পরে শরীর চর্চা করায় নেট জনতার রোষানলে সারা




লকডাউনের ফলে বর্তমানে বাড়ীতে বসেই ঘাম ঝরাচ্ছেন সারা আলি খান। জিম বন্ধ, ফলে বাড়ীতে বসেই ফিট থাকতে হচ্ছে বলিউড সেলেবদের। সেই কারণে অন্যদের মতো সইফ-অমৃতা কন্যাও ঘমা ঝরাতে শুরু করেছেন। সারার সঙ্গে এবার শরীর চর্চা করতে দেখা যায় অভিনেত্রীর ভাই ইব্রাহিমকেও।
সারা এবং ইব্রাহিমের শরীর চর্চার ভিডিও অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সারার ওই ছবি দেখে সমালোচনা করতে শুরু করেন নেট জনতার একাংশ। সেখানে রমজান মাসের মধ্যে কেন শরীর চর্চা করছেন বলে সারাকে প্রশ্ন করতে শুরু করেন কেউ। কেউ আবার বলতে শুরু করেন, লজ্জা করে না, পবিত্র রমজানের মধ্যে এসব করতে! রমজানের মধ্যে কেন এত ছোট ছোট পোশাক পরেছেন, লজ্জা করে না বলেও কটাক্ষ করা হয় সারাকে। যদিও সমালোচনার মাঝে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি সারা আলি খান।
তবে এই প্রথম কটাক্ষের মুখে পড়তে হল সারাকে, এমন নয়। এর আগে কখনও বেনারসে গিয়ে গঙ্গা আরতি করায় সমালোচনার মুখে পড়তে হয় সারাকে, আবার কখনও দুর্গা পুজোর সময় ছবি শেয়ার করে আক্রমণের মুখে পড়েন সইফ-কন্যা।

No comments:

Post a Comment

Post Top Ad