কমিউনিটি কিচেন নিয়ে বাজে মন্তব্য করার এক মহিলাকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। ঘটনাটা ঘটেছে উত্তর ২৪ পরগনায জেলার কই পুকুরে। পম্পা সাধুকা নামে এই মহিলা কমিউনিটি কিচেনের খাবার সংগ্রহ করে। বাপের বাড়ি সুভাষ রোডের এলাকা থেকে খাবার সংগ্রহ করে। খাবারটি খোলার পর দেখতে পায় তার মধ্যে একটা মশা পড়ে আছে ,সে তখনই মোবাইলে ছবি তুলে দিদি মাম সাহা দিল্লিতে বসবাসকারী তার কাছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়।
এরপরে দিদি মাম সাহা ফেসবুকে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং খাদ্য দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মহাশয় নামে কটূক্তি করে। এর ঘটনার ভিত্তিতে গতকাল রাতে হাবড়ায় বাপের বাড়ি সুবাস রোড থেকে বিবাহিত পম্পা সাধুকাকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। আজ বারাসাত আদালতে পাঠানো হয় এবং ৭ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে।

No comments:
Post a Comment