ব্রেকিং: প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

ব্রেকিং: প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান





শোকের ছায়া বি টাউনে। প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৫৪ বছর বয়সেই জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবর ট্যুইটারে নিশ্চিত করেছেন পরিচালক সুজিত সরকার। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল ই গুরুতর অসুস্থতার কারণে তাকে সেখানে ভর্তি করানো হয়, আইসিইউতে ছিলেন তিনি। আজ বুধবার সকালেই শেষ হয়ে যায় সব যুদ্ধ।

দীর্ঘদিন থেকেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিত্সা চলেছে ইরফান খানের। গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন অভিনেতা। ক্যান্সার যুদ্ধে জয়ী হলেও তারপর থেকেই ইরফান খান নিয়মিত চিকিত্সার মধ্যেই ছিলেন, কিন্তু আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়। 

অসুস্থতার কারণে 'আংরেজি মিডিয়াম' ছবির প্রমোশন থেকেও নিজেকে সরিয়ে নেন৷ করোনা ভাইরাসের জন্য ছবিটি পেক্ষাগৃহেও মুক্তি দেওয়া সম্ভব হয়নি৷ পরবর্তীতে সেটি অনলাইনে প্রিমিয়ার হয়৷

গত শনিবারই মাকে হারিয়েছিলেন তিনি। এমনকি  ভিডিও কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সেরেছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুর চারদিনের মাথাতেই তিনিও চলে গেলেন ।

উল্লেখ্য, ইরফান খান ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে আশির দশকে মুম্বাইয়ে ক্যারিয়ার শুরু করেন৷ ১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বোম্বে’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় বি-টাউনের এ অভিনেতার৷

No comments:

Post a Comment

Post Top Ad