করোনা আক্রান্তদের সুস্থ করতে প্লাজমা দিতে চান কণিকা কাপুর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

করোনা আক্রান্তদের সুস্থ করতে প্লাজমা দিতে চান কণিকা কাপুর




করোনার সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন কণিকা কাপুর। সুস্থ হয়েই সবাইকে জানিয়েছেন এক অবাক করা তথ্য। আর সেটি হল, করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে প্লাজমা দিয়ে সাহায্য করতে চান। 
কণিকার প্লাজমা করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য উপযুক্ত হলে তা দিয়ে অন্য আক্রান্তদেরও চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে করোনা মুক্ত হওয়ার পর কণিকার বাড়ীতে পৌঁছেছে পুলিশের নোটিস। কোভিড ১৯-এর মতো মরণ ব্যাধি ছড়ানোর অভিযোগে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ২৬৯ এবং ২৭০-এর ধারায় অভিযোগ দয়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কণিকার বয়ান নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
কণিকার আগে প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে জোয়া মোরা এবং সাজা মোরানিও করোনা আক্রান্তদের চিকিৎসায় তাঁদের প্লাজমা দিয়ে সাহায্য করতে চান বলে জানান।

No comments:

Post a Comment

Post Top Ad