স্ত্রীর কাছে লুডু খেলায় হেরে গিয়ে স্ত্রীকেই বেধড়ক মারলেন স্বামী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

স্ত্রীর কাছে লুডু খেলায় হেরে গিয়ে স্ত্রীকেই বেধড়ক মারলেন স্বামী





করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে লকডাউনের মধ্যেই অনলাইনে লুডু খেলায় স্ত্রীর কাছে হেরে গিয়ে তাকে পিটিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি গুজরাটের একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
ঘরে বসে থাকায় ওই ব্যক্তিকে অনলাইনে লুডু খেলার আমন্ত্রণ জানান তার স্ত্রী। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে খেলায় হেরে যান তিনি।

এরপরই স্ত্রীকে পিটুনি দেন; যাতে তার মেরুদণ্ডে আঘাত লাগে বলে জানিয়েছে পুলিশ।
খেলায় হেরে স্বামীর হাতে পিটুনি খেয়ে অসুস্থ হয়ে পড়লে ওই নারীর এক প্রতিবেশী হেল্পলাইনে ফোন করেন। এরপর পুলিশ ঘটনা জানতে পারে।

এ ঘটনার পর চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে বাবার বাড়ীতে চলে গেছেন ওই নারী। স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে তিনি এ নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দেননি।

No comments:

Post a Comment

Post Top Ad