মুসলিমদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিলেন বিজেপি নেতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

মুসলিমদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিলেন বিজেপি নেতা





করোনা থেকে বাঁচতে মুসলিম বিক্রেতাদের কাছ থেকে শাকসবজি না কেনার পরামর্শ দিলেন  উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক। তার এ ধরণের পরামর্শে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, সুরেশ বলছেন, ‘একটা কথা মনে রাখুন। আমি সকলকে খোলাখুলিই বলছি, মিঞাদের (মুসলিমদের) কাছ থেকে সবজি কেনার কোনও প্রয়োজন নেই।’

ব্যাপক সমালোচনার পরেও তার ভাষায়, তিনি কোনও ভুল কথা বলেননি। এ নিয়ে অহেতুক হইচই করা হচ্ছে। আত্মপক্ষ সমর্থন করে সমালোচকদের উদ্দেশ্যে ওই বিধায়কের প্রশ্ন, বিষয়টিকে এত বড় ইস্যু করা হচ্ছে কেন?

তিনি বলেন, আমার কেন্দ্রের ১০-১২ জন লোকের সঙ্গে লকডাউন নিয়ে কথাবার্তা বলছিলাম। সে সময় তারা আমাকে জানান, সবজি বিক্রির আগে মুসলিম বিক্রেতারা তাতে থুথু ছিটিয়ে দিচ্ছেন। ফলে করোনার সংক্রমণ এড়াতে এরপর তাদের ওই পরামর্শ দেন বলেও স্বীকার করেন সুরেশ। সেই সঙ্গে নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি।

সুরেশের কথায়, আমি তাদের বলেছিলাম, এ নিয়ে আমি কিছুই করতে পারবো না। তবে করোনার সংক্রমণের হাত থেকে বাঁচতে ওই বিক্রেতাদের থেকে সবজি কেনা বন্ধ করার কথা বলেছিলাম। মানুষজন যখন জানতে চাইছেন, এ বিষয়ে কী করণীয়, তখন একজন বিধায়কের আর কীই বা বলা উচিৎ? আমি কি কিছু ভুল বলেছি? বিষয়টিকে এত বাড়িয়েই বা দেখা হচ্ছে কেন?

মঙ্গলবার দেবরিয়ায় নিজের বাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুরেশ। এদিন তিনি আরও দাবি করেন, এইএমআইএম (অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ উল-মুসলিমীন) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি হিন্দুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে তা নিয়ে কেউ আপত্তি করেন না। আর একজন বিধায়ক তার কেন্দ্রের মানুষজনের ভালোর জন্য কিছু বললেই তা নিয়ে এত বড় ইস্যু করা হয়।

সুরেশের এই মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি সরব হয়েছেন প্রাক্তন অভিনেত্রী তথা উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী নাগমা। নিজের ট্যুইটার হ্যান্ডলেও ওই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে তিনি লিখেছেন, আপনার নেতাদের এ ধরনের কাজ করতে নিষেধ করুন। তারা তো কিছুই বোঝেন না।

No comments:

Post a Comment

Post Top Ad