করোনা ভাইরাসের কারনে লকডাউনে ঘরবন্দি হয়ে আছেন পৃথিবীর ৭১০ কোটি মানুষ এমন তথ্য ওঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায়।গবেষণায় বলা হয়, বিশ্বের ৭১০ কোটি মানুষ নিজ দেশে বন্দি হয়ে পড়েছেন। করোনা মহামারীর কারণে ওইসব দেশে নাগরিক ও অধিবাসী ব্যতিত অন্য সকল ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অনেক ক্ষেত্রে বিদেশে থাকা নিজ দেশের নাগরিকদের প্রবেশেও জারি করা হয়েছে বিধি-নিষেধ। ফলে পর্যটক, ব্যবসায়ী, অভিবাসীসহ বিশ্বের ৯১ শতাংশ ব্যক্তি নিজ নিজ স্থানে আটকা পড়ে আছেন।
এদের মধ্যে ৩০০ কোটি অর্থাৎ বিশ্বের জনসংখ্যার ৩৯ শতাংশ ওই সমস্ত দেশে রয়েছেন যাদের সীমান্ত নাগরিক ও অধিবাসী ব্যতিত সকলের জন্য বন্ধ রয়েছে।
১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন বিজ্ঞানী ও কিছু কূটনৈতিক ব্যতিত সকল বিদেশীর জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে। কাছাকাছি জনসংখ্যার দেশ ভারত সীমান্ত বন্ধ রেখেছে, ভিসা বন্ধ রেখেছে ও বিদেশ থেকে আসা নাগরিকদের দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে।
৩৩ কোটি জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র নাগরিক ও অধিবাসী ব্যতিত সকলের জন্য সীমান্ত বন্ধ রেখেছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীন, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রিটেন ও আয়ারল্যান্ডের ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

No comments:
Post a Comment