করোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন তবে বেশ কিছু জায়গায় এই লকডাউন উপেক্ষা করেই মানুষকে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে। তবে লকডাউন যাতে সঠিকভাবে পালন করা হয় সেজন্য শিলিগুড়ির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকাতে অভিযান চালানো হচ্ছে।
তবে বুধবার সকালে লকডাউনের এই সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ময়দানে নামেন শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব।
এদিন তিনি শিলিগুড়ি বিধান মার্কেট নয়াবাজার শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে।

No comments:
Post a Comment