রক্তদান শিবির রায়ান ১ নং অঞ্চল তৃণমূলের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

রক্তদান শিবির রায়ান ১ নং অঞ্চল তৃণমূলের





করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে  লকডাউন।  রাজ্যে তীব্র রক্ত সংকট শুরু হয়েছে আর সেই সংকট মোকাবেলায় রক্তদান কে অব্যাহত রাখতে পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নং ব্লকের রায়ান ১ নং  অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সাতঘরিয়া প্রাথমিক বিদ্যালয় রক্তদান শিবির।




উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ,প্রাক্তন বিধায়ক বর্ধমান জেলা পরিষদের মেন্টার উজ্জ্বল প্রামানিক, বর্ধমান ১ নং ব্লক তৃণমূল যুব সভাপতি মানস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সুখেন্দু কোনার, যুব নেতা সঞ্জয় ঠাকুর, চঞ্চল মালিক, গুড্ডু সাউ।




 উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মানুষ রক্ত দেওয়ার জন্য প্রচুর এগিয়ে আসে সরকারি নিয়ম অনুযায়ী ৩০ জনের কাছে রক্ত নেওয়া হয় ।প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ এসে এলাকার মহিলা ও বাচ্চাদের মধ্যে মাক্স বিলি করেন।

No comments:

Post a Comment

Post Top Ad