পাকিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া ডাক্তারের মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

পাকিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া ডাক্তারের মৃত্যু



পাকিস্তানে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া উসামা রিয়াজ নামে এক চিকিৎসক মারা গেছেন। তবে তিনি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি অন্য কোনও কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ডাক্তারের বাড়ী পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি)-তে।

গতকাল রবিবার এ তথ্য দিয়েছেন ওই অঞ্চলের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক। পাকিস্তানের নিউজ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, ইরান সীমান্তবর্তী শহর তাফতান থেকে যাওয়া রোগীদের স্ক্রিনিং করতেন চিকিৎসক উসামা রিয়াজ। তার এই সাহসিকতার জন্য ভূয়সী প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, অন্যরা যখন ভয়ে পিছিয়ে গেছেন তখন তিনি করোনা রোগীদের সেবা দিয়েছেন বীরের মতো।

জিবি সরকারের তথ্য বিভাগ ট্যুইটে বলেছে, খুব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, গিলগিট বালতিস্তান স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মূল ভূমিকা পালনকারী চিকিৎসক উসামা রিয়াজ আর নেই। ওই বিভাগ থেকে বলা হয়েছে, ওই চিকিৎসককে আনুষ্ঠানিকভাবে জাতীয় বীর ঘোষণা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad