করোনা আতঙ্কে কলম্বিয়ায় জেলে সংঘর্ষ, মৃত ২৩ জন কয়েদি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

করোনা আতঙ্কে কলম্বিয়ায় জেলে সংঘর্ষ, মৃত ২৩ জন কয়েদি





বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সবখানে। যারা ঘরে-বাড়ীতে আছেন তারাও কম আতঙ্কিত নন। কিন্তু যারা কারাগারে? যেখানে মানুষ বেশি সেখানে করোনা আতঙ্ক সাধারণের চাইতে একটু বেশি হবে এটাই স্বাভাবিক। এমনই দৃশ্য দেখা গেল কলম্বিয়ায়। দেশটির বিভিন্ন কারাগার থেকে আতঙ্কিত আসামিরা পালানোর চেষ্টা করেছে। আর এ নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন ২৩ জন। আহত হয়েছেন ৮৩ জন।

রবিবার (২৩ মার্চ) রাতে কলম্বিয়ার বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী মার্গারিটা কাবেলো এক ভিডিও বার্তায় বলেছেন, "আজ আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের দিন। আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে লা মোডেলো কারাগারের আসামিরা পালানোর চেষ্টা করেছে এবং আরও বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করেছে। তাতে সৃষ্ট অরাজকতা ও দাঙ্গায় ২৩ জন মারা গেছে। আহত হয়েছে ৮৩ জন।"

কলম্বিয়ার বোগোটার লা মোডেলো কারাগারটি সবচেয়ে বড় ও জনাকীর্ণ। সেখানে হাঙ্গামা হয় সবচেয়ে বেশি। নিহত ২৩ জনের সবাই সেখানকার। তবে কেউ কারাগার থেকে পালাতে পারেনি।

কাবেলো বলেছেন, কেউ অবশ্য পালাতে পারেনি। যতটুকু জানতে পেরেছি তাদের কি যেন বাথরুম সংশ্লিষ্ট সমস্যা ছিল (করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে)। সেখান থেকেই সমস্যার উৎপত্তি। এরপর দাঙ্গা ও বিদ্রোহ।

রবিবার কাবেলো বলেছিলেন যে, কারাগারের একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে তাকে আইসোলেটেড করে রাখা হয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নিয়ে হতাহতের ঘটনা ঘটলো।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এ রোগের কোনও উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়ী-ঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad