করোনা মহামারী: চিকিৎসা করতে গিয়ে ২৩ জন ডাক্তারের মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

করোনা মহামারী: চিকিৎসা করতে গিয়ে ২৩ জন ডাক্তারের মৃত্যু





ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত কমপক্ষে ২৩ জন ডাক্তার মারা গেছেন।

সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদের মধ্যে ১৯ জন ডাক্তার লম্বারডি অঞ্চলে কাজ করতেন, যেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবথেকে বেশি।

৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ডাক্তারদের সংগঠন ইতালিয়ান ফেডারেশন।

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী সর্বশেষ ১৬ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে।  আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৩ জন।  বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।  এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad