রাজ্যে বাড়লো করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। বেলেঘাটা আইডি সূত্রে জানা গিয়েছে, এরা দুজনেই সদ্য বিদেশ থেকে ফিরেছেন। ইতিমধ্যেই আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
নতুন করে দুই আক্রান্তদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন আরেকটি দেশ থেকে ভারতে ফেরেন। যদিও এই দুজনের শরীরে সংক্রমণের বিষয়ে কোনও তথ্য জানাতে চায়নি স্বাস্থ্যভবন। সূত্রের খবর, নিশ্চিত হতে ফের একবার পরীক্ষা করানো হতে পারে এই দুজনের নমুনা।
এদিকে রাজ্যে প্রথম করোনার বলির খবর মিলেছে। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দমদমের সংক্রমিত প্রৌঢ়র। ২১ মার্চ খোঁজ মিলেছিলো করোনা আক্রান্ত ব্যক্তির। এরপর আরও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। নমুনার পর পরীক্ষার পর প্রৌঢ়ের শরীরে মিলেছিল করোনা ভাইরাসের উপস্থিতি।
১৩ মার্চ থেকে জ্বর-সর্দি-কাশিসহ অন্যান্য উপসর্গ দেখা দেয় দমদমের বাসিন্দা ৫৭ বছরের প্রৌঢ়ের। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ১৬ মার্চ তাঁকে ভর্তি করা হয়। এসএসকেএম ও নাইসেডে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস মেলে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে তিনি মারা যান। পরে জানা যায় বিদেশ থেকেই ফিরেছিলেন ওই ব্যক্তি। এবং সেই তথ্য গোপন করেছিল পরিবার।
এর আগে কলকাতায় আরও দুজনের শরীরে মিলেছে করোনার ভাইরাস। তাঁদের মধ্যে একজন বালিগঞ্জ এবং অন্যজন পঞ্চসায়রের বাসিন্দা।

No comments:
Post a Comment