টাকা পরিশোধ না করায় বহুতল ভবন থেকে ধাক্কা দিয়ে হত্যা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

টাকা পরিশোধ না করায় বহুতল ভবন থেকে ধাক্কা দিয়ে হত্যা




                                                                                                                   প্রতীকী ছবি

নির্দিষ্ট সময়ে ধার পরিশোধ করতে না পারায় এক ব্যক্তিকে বহুতল ভবন থেকে ফেলে হত্যা করেছে তার বন্ধুরা।

নিহত ওই যুবকের নাম সাগর চিলভেরি (২৫)। পেশায় তিনি ইঞ্জিনিয়ার।
এ ঘটনায় নিহতের তিন বন্ধু অভিনব যাদব, অক্ষয় গোরাদে ও তেজস গুজারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার থানের কোনধাওয়ায় এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাতে সর্বভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, গত ৯ জানুয়ারি সাগর তার বন্ধু যাদবের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার করেছিলেন। ১০ শতাংশ সুদে সেই টাকা নিয়েছিলেন তিনি।

গত সোমবার ছিল সেই টাকা ফেরতের শেষ দিন। কিন্তু সেই টাকা ফেরাতে পারেননি সাগর। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার ফ্ল্যাটের পার্কিং লটে যাদবের সঙ্গে সাগরের এই নিয়ে অশান্তি শুরু হয়। এর পর ফ্ল্যাটে ঢুকে ফের শুরু হয় কথা কাটাকাটি। পরে সেখানে যোগ দেয় বাকি বন্ধুরা। এরপর ব্যালকনিতে থাকাকালীন তিনজনে ধাক্কা দেয় সাগরকে। সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, বুধবার তিন জনকেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad