প্রেমিকের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আত্মঘাতী প্রেমিকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

প্রেমিকের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আত্মঘাতী প্রেমিকা





নিজস্ব সংবাদদাতাঃ প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকা গলায়  ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ থানার দক্ষিন বিষ্ণুপুর গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে। রায়গঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলা ঋজু করেছে। প্রেমিকের শাস্তির দাবিতে  মৃতার  পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, রায়গঞ্জ থানার দক্ষিন বিষ্ণুপুর গ্রামের  বাসিন্দা সুমি অধিকারির সঙ্গে বছর তিনেকের সম্পর্ক গড়ে উঠেছিল ইটাহার থানার গতির গ্রামের বাসিন্দা পলাশ ঘোষের। দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনেও নিয়েছিল। সুমির পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুইজনের মধ্যে একাধিকবার সহবাস হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেও প্রেমিক পলাশ ঘোষ বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে পলাশের সঙ্গে  সুমির মধ্যে বিবাদ চলছিল। গতকাল রাতে বিবাদ চরমে ওঠে। টেলিফোনে তাদের মধ্যে দীর্ঘক্ষন বাকবিতন্ডা হয়। শুক্রবার সুমি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত  প্রধানের স্বামী রামু মন্ডল জানিয়েছেন, পুলিশকে কড়া হাতে বিষয়টি দেখার জন্য বলবেন। এই পঞ্চায়েতে আরও একটি কিশোরীর প্রান গেছে। আবার একটি প্রান গেল। কেন বার বার এই ঘটনা ঘটছে। পুলিশ বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিলে এধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে। অভিযুক্ত পলাশের শাস্তির দাবি জানিয়েছেন মৃতার দিদি রূপালী অধিকারি।

No comments:

Post a Comment

Post Top Ad