করোনা নিয়ে যখন বিশ্ব জুড়ে ত্রাহি ত্রাহি রব, এরই মাঝে নতুন করে অশান্তির আগুন ছড়াল সোয়াইন ফ্লু।
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে উৎকণ্ঠার মধ্যে কলকাতায় সোয়াইন ফ্লু’র দাপট বেড়েই চলছে। কলকাতায় এইচওয়ানএনওয়ানে (ওই রোগের ভাইরাস) ১২ জন আক্রান্ত হয়েছেন। তারা কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৪ মার্চ) সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, মেটিয়াবুরুজের দুইটি পরিবারের ছয়জন বেলভিউ হাসপাতালে চিকিৎসারত। বুধবার একই পরিবারের দুইজন পুরুষ ও এক নারী ভর্তি হন। পরের দিন একই পরিবারের তিন জন জ্বরে চিকিৎসক অমিতাভ নন্দীর কাছে আসেন। তাদের নমুনা পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই রোগে আক্রান্ত দুইজনের চিকিৎসা চলছে। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে একজন এবং মুকুন্দপুর আমরিতে ভর্তি আছে তিনজন।
তিনজনের মধ্যে একজন নার্স। মণিপুরের ওই বাসিন্দা গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। সেদিন হুগলির ১০ বছরের একটি শিশুও ভর্তি হয়েছে। ওড়িশার দুইবছরের একটি শিশুর চিকিৎসা চলছে গত ৫ মার্চ থেকে। ওই তিনজন ছাড়াও গত এক সপ্তাহে বহির্বিভাগে আসা আরও ১০ জনের সোয়াইন ফ্লু পজ়িটিভ ধরা পড়েছে।

No comments:
Post a Comment