করোনা ভাইরাসের আক্রান্ত সন্দেহে বৈধ নথি থাকা সত্ত্বেও শুক্রবার একদল বাংলাদেশিকে দেশে ঢুকতে দেওয়া হল না। তাদের শরীরের করোনা ভাইরাস রয়েছে সন্দেহেই তাদের আটকানো হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার ৪০ থেকে ৪৫ জনের একটি দল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্যে ত্রিপুরার আখাউড়া সীমান্তে এসেছিল। কিন্তু সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা লক্ষ্য করেন তাঁদের মধ্যে অনেকেই জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন।
আগেই জানানো হয়েছিল, এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ। তাই কোনওভাবেই ঝুঁকি নেননি সীমান্ত সুরক্ষা আধিকারিকরা। ত্রিপুরার আখাউড়া চেকপোস্টে ভারতে প্রবেশের জন্যে হাজির হওয়া বাংলাদেশের ওই দলটির বৈধ পাসপোর্ট থাকলেও তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাঁদের দেশে।

No comments:
Post a Comment