আপনার কি শিফটের কাজ? - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

আপনার কি শিফটের কাজ?






বিভিন্ন শিফটে যারা কাজ করেন,  তারা অজান্তেই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। কারণ দিল্লির ‘ইউনিভার্সিটি কলেজ অব মেডিকেল সায়েন্সেস’-এর গবেষকরা বলছেন, যারা ‘শিফট’ ভিত্তিক চাকরি করেন তাদের ঘুম ও বিপাকক্রিয়াজনিত সমস্যা হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্য হারে বেশি। আর এ সমস্যা একজন মানুষকে ক্রমশই ঠেলে দেয় হৃদরোগ, ‘স্ট্রোক’ এবং ‘টাইপ টু ডায়াবেটিস’-এর দিকে। এই বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি নাইট শিফটে কাজ করা ব্যক্তিদের।

বিশেষজ্ঞরা বলছেন, ‘রোটেশনাল শিফট’-এ কাজ করলে ‘সার্কাডিয়ান রিদম’ বা শরীরের স্বাভাবিক চক্র বিঘ্নিত হয়। ‘সার্কাডিয়ান রিদম’-এ বিশৃঙ্খলার কারণে, নষ্ট হয় হরমোনের ভারসাম্য। আর এই ভারসাম্যহীনতাই বিপাকক্রিয়াজনিত সমস্যা তৈরি করে এবং ডেকে আনে দীর্ঘমেয়াদি রোগ।

গবেষণায় দেখা গেছে, যেখানে রাতের ‘শিফট’-এ কাজ করা নার্সদের ৯ শতাংশ বিপাকক্রিয়াজনিত বিভিন্ন সমস্যায় ভোগেন, সেখানে দিনের ‘শিফট’-এ কাজ করা নার্সদের মধ্যে এই সমস্যায় আক্রান্তের সংখ্যা মাত্র ১ দশমিক ৮ শতাংশ।

No comments:

Post a Comment

Post Top Ad