করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ স্পেনে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯৬ জনের।
এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৩৭ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জানায় জরিপ সংস্থাটি। স্পেনে মোট ৩৯ হাজার ৬৩৭ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৭৯৪ জন সুস্থ হয়েছেন।
করোনা ভাইরাস বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছে ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে।
ইউরোপের এই দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ৬ হাজার ৭৭।দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৮৯।
ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৪৩২ জন।

No comments:
Post a Comment